খেলাধুলা ৬ অক্টোবর, ২০২০ ১১:৪১

না ফেরার দেশে আফগান ওপেনার নাজিব

স্পোর্টস ডেস্ক

টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন নাজিব তারাকাই। মাত্র ২৯ বছর বয়সেই জীবনের ইনিংস শেষ করে চলে যেতে হল আফগানিস্তানের জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যানকে।

গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়ে কোমায় ছিলেন নাজিব। চারদিন কোমায় থেকে আজ মঙ্গলবার ( অক্টোবর) না ফেরার দেশে পাড়ি জমান। আফগান ক্রিকেট সংস্থা টুইটারে নাজিবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এসিবি টুইট করে জানায়, 'আগ্রাসী ওপেনার এবং অসাধারণ মানুষ নাজিব তারাকাইয়ের মৃত্যুর বেদনাদায়ক খবরে আফগানিস্তান ক্রিকেট সংস্থা গভীর শোকাহত। ট্র্যাজিক দুর্ঘটনায় ২৯ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যুতে আমরা হতভম্ব। আল্লাহ তাঁর সোহায় হোক।'

২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নাজিবের। আফগানিস্তানের হয়ে ১২টি আন্তর্জাতিক টি-টোয়ন্টি একটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। ২০১৭ সালের মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়ন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ ৯০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন তারাকাই।

নাজিব ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। গতবছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষবার আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।

ক্যারিয়ারে ২৪টি প্রথম শ্রেণি ১৭টি লিস্ট- ম্যাচ খেলেন নাজিব। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি সেঞ্চুরি ১০টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তারাকাই।