খেলাধুলা ৩ অক্টোবর, ২০২০ ১২:৪৮

ইংল্যান্ড দলে নতুন মুখঃ ডোমিনিক, বুকায়ো ও হার্ভি

ডেস্ক রিপোর্টঃ

প্রথমবারের মত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ডোমিনিক কালভার্ট-লুইন, বুকায়ো সাকা ও হার্ভি বার্নেস। তবে দল থেকে বাদ পরেছেন ম্যাসন গ্রীনউড ও ফিল ফোডেন।

গত মৌসুমে এভাটরনের স্ট্রাইকার কলাভার্ট-লুইন তাঁর ক্যারিয়ার সেরা ১৫টি গোল করে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচে তিনটি য়ের পিছনের একজন কারিগর ছিলেন তিনি। পাঁচ গোল করে ২৩ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। বুধবার লিগ কাপে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ী ম্যাচে টফিসদের হয়ে হ্যাটট্রিক করেন তিনি

এদিকে ১৯ বছর বয়সী সাকা এবারের মৌসুমে তিন ম্যাচেই নেমেছেন আর্সেনালের হয়ে। গত মৌসুমেই গানার্সদের হয়ে নিজেকে মূল দলে নির্ভরশীল করে তুলেছিলেন এই ফুল-ব্যাক। লিস্টারকে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠতে ২২ বছর বয়সী বার্নেস মূল ভূমিকা রেখেছেন।

গত মাসে করোনাভাইরাস প্রোটোকল ভঙ্গের দায়ে গ্রীনউড ও ফোডেন যে বাদ টা আগে থেকেই ধারনা করা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরলের আবারও জাতীয় দলে ডাক পরেছে

এবার ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের দলটি আরো বেশী অভিজ্ঞ। ফিট হয়ে দলে ফিরেছেন বেন চিলওয়েল, হ্যারি উইঙ্কস ও মার্কোস রাশফোর্ড। চেলসির বিপক্ষে জয়ের ম্যাচটিতে ইনজুরি সমস্যায় পড়লেও লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনেক ডাকা হয়েছে ইংলিশ দলে


ইংল্যান্ড স্কোয়াড :

গোলরক্ষক : ডিন হেন্ডারসন, নিক পোপ, জর্ডান পিকফোর্ড।
ডিফেন্ডার : ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, বেন চিলওয়েল, কনর কোডি, এরিক ডায়ার, জো গোমেজ, মাইকেল কিন, হ্যারি ম্যাগুয়েরে, এ্যাইন্সলে মেইটল্যান্ড-নাইলম, টাইরোন মিংস, বুকায়ো সাকা, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার : জর্ডান হেন্ডারসন, কালভিন ফিলিপস, ডিক্লান রাইস, জেমস ওয়ার্ড-প্রাউস, হ্যারি উইঙ্কস, ম্যাসন মাউন্ট।
ফরোয়ার্ড : টামি আব্রাহাম, হার্ভি বার্নেস, ডোমিনিক কালভার্ট-লুইন, জ্যাক গ্রীলিশ, ড্যানি ইংস, হ্যারি কেন,
মার্কোস রাশফোর্ড, জেডন সানচো, রাহিম স্টার্লিং।