খেলাধুলা ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০১:৩১

থিয়াগো আলকান্তারা করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্টঃ

লিভারপুলের তারকা ফুটবলার থিয়াগো আলকান্তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি মাসেই বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যোগ দেন তিনি। এই মিডফিল্ডার বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

লিভারপুল জানায়, থিয়াগো আলকান্তারা করোনা পজিটিভ। এ মুহূর্তে গাইডলাইন মেনে তিনি আইসোলেশনে আছেন। আমরা করোনা সংক্রান্ত সব বিধিই এ সময়ে অনুসরণ করব। ফলে থিয়াগো নির্ধারিত সময়ে স্বেচ্ছা নির্বাসনেই থাকবেন।

স্প্যানিশ এ মিডফিল্ডার চার বছরের চুক্তিতে লিভারপুলে অভিষেক করেছেন গত সপ্তাহে। তবে চেলসির বিপক্ষে খেলার পর সোমবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে তাকে নামানো হয়নি।