খেলাধুলা ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৫:২১

টিভি পর্দায় আজকের খেলা

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার। ২৯ সেপ্টেম্বর, ২০২০। ফ্রেঞ্চ ওপেন- প্রথম রাউন্ড দেখতে বেলা ৩টায় চোখ রাখুন স্টার স্পোর্টস ২ ও সিলেক্ট ২ এর পর্দায়। এছাড়া আজ রাত ৮টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটেলস–সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, স্টার স্পোর্টস১ ও সিলেক্ট ১।

লা লিগায় রাত ১১টায় মুখোমুখি হবে সোসিয়েদাদ–ভ্যালেন্সিয়া। রাত ১–৩০ মিনিটে লড়বে হেতাফে–বেতিস। সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে।

উয়েফা চাম্পিয়ন্স লিগে (প্লে-অফ) আজ ৩টি ম্যাচ। ফেরেন্সভারোসি বনাম মোল্ডা। সম্প্রচার করবে সনি সিক্স। দিনামো কিয়েভ বনাম গেন্ট। সম্প্রচার করবে সনি ১। ওমোনিয়া বনাম অলিম্পিয়াকোস। সম্প্রচার করবে সনি ২। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।