আইপিএলে ম্যাচ শুরুর আগে ‘সিলেক্ট ডাগ আউট’ শো তে বিশ্লেষকের ভূমিকায় জোন্সের সঙ্গে ছিলেন অজি সাবেক ফাস্ট বোলার ব্রেট লি ও নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস। আইপিএল ধারাভাষ্যের কাজে মুম্বাইয়ে ছিলেন তারা। হোটেল লবিতে জোন্স হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সময় তার সঙ্গেই ছিলেন লি। জোন্সকে জাগিয়ে তোলার চেষ্টা করেন তিনি।
কিন্তু জোন্সকে বাঁচাতে পারেননি।
হৃদয়বিদারক ঘটনার পর সংবাদমাধ্যমকে ব্রেট লি বলেন, ‘বাস্তবিকভাবেই দিনটা ছিল সবার জন্য ভীষণ কঠিন।
সাহায্য চেয়েছিলেন বাকিদের, ডেকেছিলেন অ্যাম্বুলেন্সও। পরে শোক কাটিয়ে নিজের কাজটা টিভিতে করেন লি পাশে জোন্সের চেয়ার খালি রেখে।
সংবাদমাধ্যমকে লি বলেন, ‘সে একজন প্রশ্নাতীত কিংবদন্তি। আজকের ডাগ আউট শো-টা জোন্সের জন্যই। আমি নিশ্চিত সে চাইতো, আমরা যে খেলাটিকে ভালোবাসি তার স্বার্থেই অনুষ্ঠান চালিয়ে যাই।






















