ফ্রেঞ্চ ওপেনে সাধারণত প্রায় ৩৫ হাজার দর্শক থাকলেও করোনা পরিস্থিতির মাঝে এখন আর সেটি হচ্ছে না। তার পরেও শুরুতে ১১ হাজার ৫০০ জনের কথা বলা হলেও এখন সেই সংখ্যা এক হাজারে দাঁড়িয়েছে ।
ফরাসি সরকারের নতুন বিধি নিষেধ আরোপের ফলেই এমনটি করতে হয়েছে। বলা হচ্ছিল, সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিন ১১ হাজার ৫০০ জন দর্শক রাখা সম্ভব নয়। তাই সেই সংখ্যা নামিয়ে আনা হয় ৫ হাজারে। এখন সেই সংখ্যাটি নেমে গেছে হাজারে।
এখন নতুন বিধিনিষেধের ফলে সব টিকিটধারীও প্রবেশের অনুমতি পাবেন না। ড্রয়ের মাধ্যমেই নির্ধারণ করা হবে কারা সেই ভাগ্যবান।যারা প্রবেশ করতে পারবেন না, তাদেরও নিরাশ করবে না ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। রিফান্ডের সুযোগ থাকছে, সঙ্গে যারা বঞ্চিত হবেন তারা আগামী বছরের ইভেন্টে টিকিট কেনার অগ্রাধিকার পাবেন।





















