রিপোর্ট ডেস্ক
দাড়ি-গোঁফ অর্ধেক শেভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট তারকা জ্যাক ক্যালিস।
ক্যালিসের এই দাড়ি কাটার পেছনে রয়েছে বিশেষ এক কারণ। সাবেক এই তারকা অলরাউন্ডারের একটি ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন। বিপন্ন গন্ডার রক্ষায় ক্যালিসের সেই ক্যাম্পেনের নাম ‘সেভ দ্য রাইনো চ্যালেঞ্জ’।
দক্ষিণ আফ্রিকাতেই সম্প্রতি এই ক্যাম্পেন শুরু করেছেন ক্যালিস। বিশ্বব্যাপি গণ্ডার বাঁচাতে ক্যালিসের এই উদ্যোগ। দাড়ি-গোঁফ অর্ধেক শেভ করা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যালিস জানিয়েছেন, এটা করে ‘সেভ দ্য রাইনো’ চ্যালেঞ্জের জন্য অর্থ তোলায় বেশ সাড়া পেয়েছেন তিনি।






















