স্পোর্টস ডেস্ক।।
এই মুহূর্তে দেশের সবচেয়ে গতিময় বোলার হয়েও বঙ্গবন্ধু বিপিএলে প্লেয়ার্স ড্রাফটে দল পাননি ইবাদত হোসেন। অবশেষে ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। এ পেসারকে দলে ভিড়িয়েছে সিলেট থান্ডার। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে ইবাদতের অন্তর্ভুক্তির খবরটি।
ইবাদত বিপিএলের গত আসরে খেলেছিলেন সিলেট সিক্সার্সের হয়ে। তরুণ পেসারের বাড়িও সিলেট। আবারও তাকে নিল সিলেটের দল।
উল্লেখ্য, ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট থেকে দেশি-বিদেশি ১৩ জন ক্রিকেটারকে নেয় সিলেট থান্ডার। দলটিতে আছেন জাতীয় দলের আরও তিন ক্রিকেটার- মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান।






















