স্পোর্টস ডেস্ক।।
বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচনের পরদিনই শুরু হয়ে গেছে প্লেয়ার ড্রাফট। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে শুরু হয় এ প্লেয়ার ড্রাফট।
বিপিএলের সপ্তম আসরের প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকরা। তবে দুই রাউন্ড শেষে এখনো দল পাননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।
প্রথম রাউন্ডে ঢাকা প্লাটুন কিনেছে তামিম ইকবালকে। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিনেছে মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে প্রথম দুই রাউন্ড শেষে খুলনা টাইগার্স মুশফিককে, রাজশাহী রয়্যালস লিটন ও আফিফকে, রংপুর র্যাঞ্জার্স কিনেছে মুস্তাফিজকে। সিলেট থান্ডার মিথুন ও মোসাদ্দেককে এবং কুমিল্লা ওয়ারিয়র্স কিনেছে সৌম্য ও আল আমিনকে।






















