স্পোর্টস ডেস্ক ।।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
রবিবার (৩ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের দেয়া ১৪৮ রানের চ্যালেঞ্জ মুশফিক সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্যে উতরে যান টাইগাররা।
টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের এ জয়ে টাইগারদেরকে এরই মধ্যে প্রশংসায় ভাসিয়েছেন দেশের ক্রীড়াব্যক্তিত্ব-সেলিব্রেটিরা। বাদ যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, ভয়কে জয় ছাড়া সামনে এগোনো যায় না।
সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে ভারতকে হারানোয় মাহমুদউল্লাহদের প্রশংসা করে তিনি এ কথা বলেন।
স্বাভাবিকভাবেই সভায় ভারত-বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শুরুটা আমাদের ভালোই হলো। প্রথমবার ভারতের বিপক্ষে জিতলাম। তিন বিভাগেই টাইগাররা ভালো করেছে। ভারতের মতো দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল।






















