ডেস্ক রিপোর্ট।।
পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল। লাহোরে ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় ম্যাচে হার ২৮ রানে। ১১৮ রানের টার্গেটে ৮৯ করেছে সালমার দল।
জাহানারা-রুমানার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১১৭ রানে আটকে দেয় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৪ রান করেন জাভেরিয়া খান, উমাইমা সোহেলের ব্যাটে আসে ৩১ রান। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ৩ উইকেট নেন জাহানারা, রুমানার শিকার দুই উইকেট। জবাবে ১২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন কোরে ফেলে বাংলাদেশ। নিগার সুলতানার ৩০ আর ফারজানা হকের ২৭ রান হারের ব্যবধান কমিয়েছে। টি-টোয়েন্টি শেষে এখন সামনে ওয়ানডে সিরিজ, লাহোরে প্রথম ম্যাচ ২ নভেম্বর।






















