ডেস্ক রিপোর্ট।।
সব ধরনের ক্রিকেট থেকে ক্রিকেট বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান সাময়িক নিষিদ্ধ। ফিক্সিং কাণ্ডে না জড়ালেও জুয়াড়ির সঙ্গে রেখেছিলেন যোগাযোগ এমন অভিযোগই আজ প্রমাণিত। তবে এর মাঝেও সাকিব পেয়েছেন তার সতীর্থ ও দেশবাসীর সমর্থন। এই ঘটনায় এবার সাকিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
মঙ্গলবার(২৯ অক্টোবর) রাতে এই তারকা মিডফিল্ডারের অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। সেটি বাংলায় তুলে ধরা হলো।
জামাল বলেন, এটা শুনতেই অবাক লাগে বিশ্বসেরা অলরাউন্ডার ১ বছরের জন্য নিষিদ্ধ। তিনি কোনও ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন না। এই খেলার কিংবদন্তি তিনি। বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি অবশ্যই এর থেকে ভালো কিছু পাওনা।
এছাড়াও বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে নিজের ভাই হিসেবে উল্লেখ করে জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘শক্ত হও, আমার ভাই সাকিব আল হাসান। আশা করি খুব দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরবে তুমি।’






















