ডেস্ক রিপোর্ট।।
দুই বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। ম্যাচ ফিক্সিং না করলেও আকসুর তদন্তে সাকিবের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমানিত হয়েছে। সাকিব নিজেও তা স্বীকার করেছে। জানিয়েছে নিজের অনুতাপের কথা।সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং সতীর্থরা দুঃখ প্রকাশ করছেন। তার পাশে এসে দাঁড়িয়েছেন সবাই।
এবার সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে আবেগ ফুটে উঠলো দীর্ঘদিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজার স্ট্যাটাসে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে ফেসবুক পোস্টে মাশরাফি লিখেন, দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!






















