খেলাধুলা ২৮ অক্টোবর, ২০১৯ ০৯:২৮

ভারত সফরে যাচ্ছে কি সাকিব?

ডেস্ক রিপোর্ট।।

ভারত সফরে সাকিব আল হাসান শেষ পর্যন্ত যাচ্ছেন কিনা তা নিয়ে এখনো ধোয়াশা সর্বমহলে। আগামীকাল দল ঘোষণার মধ্য দিয়ে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সোমবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

আকরাম খান বলেন, আমাদের ভালো একটা অফার এসেছিলো পিংক বলের খেলা নিয়ে। যেটা প্লেয়ারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। সেখানে কোচ, সিলেক্টর এবং প্লেয়ারদের মতামত নেয়া হবে। আপনারা টি-২০ দলের জন্য ওয়েট করছেন, সেটার বিষয়ে আমাদের ইন্টারনাল কিছু কথাবার্তা হচ্ছে; আশা করি কাল দিয়ে দেওয়া হবে।

ভারত সাকিবের যাওয়া বিষয়ে প্রশ্ন করা আকরাম খাঁন বলেন, এ বিষয়ে কাল জানাতে পারবো। অফিসিয়ালি কোন অনিশ্চয়তা নেই। তবে, বাইরে আপনাদের কাছ থেকে শুনেছি সে যাচ্ছে বা যাচ্ছে না। এমন কিছু অফিসিয়ালি আমার জানা নেই। তবে, কোচ থেকে পারমিশন নিয়ে প্রস্তুতি ম্যাচ দুটি খেলেনি।

তিনি আরো বলেন, আমার সাথে সাকিবের যোগাযোগ হয়নি। তবে কোচ ও ম্যানেজারের সাথে যোগাযোগ হচ্ছে। পূর্বে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেটা বাদ নয়। তবে, পরিবর্তন আসবে।