খেলাধুলা ২২ অক্টোবর, ২০১৯ ১০:৩৩

ভারত সফর বাতিলের জন্য এ যড়যন্ত্র : পাপন

ডেস্ক রিপোর্ট।।

ভারত সফর বাতিল করার জন্য এ ধরনের যড়যন্ত্র করা হয়েছে বলে মঙ্গলবার (২২ অক্টোবর) বিসিবিতে ডাকা জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, খেলোয়াড়রা আমাদের না জানিয়ে বিষয়গুলো সাংবাদিকদের জানিয়েছে, এতে আমি বিস্মিত। সব মিলিয়ে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওদের যদি কিছু বলার থাকে, তাহলে তো আমাকেই বলার কথা। ওদের বেতনও বাড়িয়েছি।

তিনি আরো বলেন, বিশ্বকাপের পর ২৪ কোটি টাকা বোনাস দিয়েছি। টাকার জন্য তারা খেলা বন্ধ করে দেবে? ওদের সুবিধা বাড়ানো ছাড়া তো কিছু করিনি। কিন্তু টকশো-মিডিয়ার খবরে মনে হয়েছে ওদের আমরা শেষ করে ফেলেছি। এতো সম্পর্ক থাকার পরেও আমাদের কিছু বললো না কেন। এটা পূর্বপরিকল্পিত।