স্পোর্টস ডেস্ক ।।
বেতন ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিলো দেশের ক্রিকেটাররা।
বিসিবির উপর অসন্তোষ আন্দোলনে নেমেছে ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।
সোমবার দুপুরে, বিসিবির একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় দলের ক্রিকেটাররা।
জাতীয় লিগ, বিপিএল, প্রিমিয়ার লিগসহ বিভিন্ন খেলার ম্যাচ ফি বাড়ানোসহ নানা বিষয়ে ফুসে আছেন সিনিয়র ক্রিকেটাররা। চলতি জাতীয় লিগেও আশ্বাস দিয়েও বাড়ানো হয়নি ম্যাচ ফি। আগের মতই প্রথম স্তরের ম্যাচ ফি ৩৫ হাজার ও দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি রাখা হয়েছে ২৫ হাজারই। এ নিয়ে, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এর আগেও জানিয়েছে অসন্তোষের কথা।
এবার বড়সড় আকার ধারণ করেছে পারিশ্রমিক ইস্যু। সকালেই খেলোয়াড়দের তরফ থেকে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়।
বিস্তারিত আসছে...






















