খেলাধুলা ১৯ অক্টোবর, ২০১৯ ০৩:২৮

তাসকিনকে যে কারণে খুঁজছেন সৌরভ

স্পোর্টস ডেস্ক ।। 

ইনজুরির কারণে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা পেসার তাসকিন আহমেদের বর্তমান পরিস্থিতি কি জানতে চেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কলকাতায় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোরে বল করে। হ্যাঁ হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো নাকি!’

বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে চট্টগ্রামের হয়ে কয়েকটি ম্যাচে বোলিং করে আলোচনায় চলে আসেন তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান তাসকিন।