খেলাধুলা ৩ আগস্ট, ২০১৯ ০৯:১২

রজার্স কাপ থেকে জোকোভিচের নাম প্রত্যাহার 

স্পোর্টস ডেস্ক ।। 

নোভাক জোকোভিচ ও হুয়ান মার্টিন ডেলপোত্রো এবার রজার্স কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। উইম্বলডন জেতার পর সার্বিয়ান তারকা জোকোভিচ আরও সময় চাইছেন বিশ্রামের।

‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি। দলের সমর্থনের পর নিজেকে আরও বিশ্রাম দিতে চাই আমি। যাতে করে খেলার আগে নিজেকে আরও সময় দিতে পারি।’ বলে এক বিবৃতিতে জানিয়েছেন জোকোভিচ। 

জোকোভিচ নিজেকে সরিয়ে নেওয়ায় টুর্নামেন্টে শীর্ষ বাছাই হিসেবে থাকবেন রাফায়েল নাদাল। কানাডায় চারবার শিরোপা জিতেছেন তিনি। সবশেষ সিসিপাসকে ফাইনালে হারিয়েছেন তিনি।

অপর দিকে ডেলপোত্রো ডান হাঁটুর ইনজুরিতে সার্জারি করিয়েছিলেন। এরপর পুনর্বাসন কার্যক্রমে রয়েছেন বলেই সরিয়ে নিয়েছেন নিজেকে।