খেলাধুলা ১৩ জানুয়ারি, ২০২৪ ০৯:৫০

গোপনে বিয়ে, স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন কিলনা

স্পোর্টস ডেস্ক : ২০২১ এর ডিসেম্বরে বিয়েটা গোপনে করেছিলেন কাইল ওয়াকার ও অ্যানি কিলনার। তবে বিচ্ছেদটা প্রকাশ্যেই হলো দুজনের। ম্যানচেস্টার সিটি রাইটব্যাককে ৩০ লাখ পাউন্ড মূল্যের বাড়ি থেকে নাকি বের করেও দিয়েছেন কিলনার।

২০২১ সালে বিয়ে হলেও দুজনের সম্পর্কের শুরু ২০০৯ সালে। দুজনের রিয়ান, রোমান ও রেইন নামের তিন সন্তানও আছে। ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি হলো তাঁদের। এবং সে খবর জানাতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন কিলনার।

গত বুধবার ইনস্টাগ্রামে এক পোস্টে কিলনার জানিয়েছে, ‘দুঃখজনকভাবে, অনেক বছরের সংসার ও তিনটি দারুণ সন্তান পাওয়ার পর কাইলের কাছ থেকে কিছু সময় দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। আপাতত আমার ও আমার তিন শিশুর গোপনীয়তার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য অনুরোধ করব সবাইকে।’ 

ওয়াকার ও কিলনারের সম্পর্কে এর আগেও জটিলতা দেখা গেছে। যার কারণ ওয়াকারের বিশৃঙ্খল জীবন। ইংলিশ ফুলব্যাক খুব বেশিদিন কিলনারের প্রতি বিশ্বস্ত থাকতে পারেন না। ২০১৯ সালে দুজনের সম্পর্কে ফাঁটল দেখা দিয়েছিল। কারণ লরা ব্রাউনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন ওয়াকার। এবং ওই সময়ে নিজের একাকিত্ব দূর করতে ওয়াকার আবার সম্পর্কে জড়ান লরিন গুডম্যানের সঙ্গে। এ প্রণয়ের ফলে এক ছেলে সন্তানের বাবাও হন ওয়াকার। এ নিয়ে গুডম্যান ও কিলনারের মধ্যে দ্বন্দ্ব বেশ পুরোনো।

২০১৬ ইউরোর সময় কারলা হাউই নামের প্লেবয় মডেলকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধরা পড়েন ওয়াকার। করোনা ভাইরাসের মহামারিতে যখন লকডাউন চলছিল, তখন যৌনকর্মীসহ ধরা পড়েছিলেন তিনি। এতেও শিক্ষা হয়নি। ২০২৩ সালের মার্চে এক ম্যানচেস্টার বারে এক নারীকে প্রকাশ্যে চুমু খান ও গায়ে হাত দেন।

সে সময় ইনস্টাগ্রামে ইঙ্গিতে নিজের ক্ষোভ জানিয়েছিলেন কিলনার, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের প্রতি যত ভালোই হন না কেন, এতে তারা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, তার নিশ্চয়তা নেই।

এদিকে গতকাল এক বিবৃতিতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন ওয়াকার, ‘অ্যানি অসাধারণ এক নারী এবং যে কষ্ট দিয়েছে সেজন্য শুধু ক্ষমা চাইতে পারি।

আমাদেরকাগজ  / এইচকে