স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করেছে ভারত।
আজ রবিবার, ১০ ডিসেম্বর দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু করেছিল ভারত। ২৪ রান করা আর্শিনকে সাজঘরে ফিরিয়ে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আরাফাত মিনহাজ। আর্শিন থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে আরেক ওপেনার আদার্শ হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৮১ বলে ৬২ রান।
তিনে নেমে দুবিধা করতে পারেননি রুদ্র প্যাটেল। মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। সুবিধা করতে পারেননি মুশের খান-আর্ভেলী আভানিশরাও। তবে দলকে কক্ষপথে রেখেছিলেন উদয়। তিনি ৯৮ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন।
পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শচীন দাস। তার কল্যানেই আড়াইশ ছাড়িয়েছে ভারতের রান। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৮ রান করে আউট হয়েছেন তিনি।
আমাদেরকাগজ / এইচকে






















