খেলাধুলা ৩ ডিসেম্বর, ২০২৩ ০৬:২০

দ: আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক : বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের পরের দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর, কিম্বার্লিতে। এরপর তিনটি ওয়ানডে হবে ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর। আলাদা তিনটি ভেন্যুতে- পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনি। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।


বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, লতা মন্ডল,  স্বর্ণা আক্তার, শরীফা খাতুন, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার।

 

আমাদেরকাগজ / এইচকে