স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ জয় নিয়ে সেমির পথে এক পা দিয়েই রেখেছে রোহিত শর্মারা। আর এই ম্যাচে জয়ের বিকল্প নেই লঙ্কানদের জন্য। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কান বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। মুম্বাইয়ের পিচে রীতিমত শাসন করেছেন বিরাট কোহলি-শুভমান গিল।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ৮ উইকেট হারিয়ে করেছে ৩৫৭ রান। জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ৩৫৮ রান।
বৃহস্পতিবারের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। মুম্বাইয়ের ব্যাটিং উইকেটে এমন সিদ্ধান্ত লঙ্কানদের জন্য ফিরে এলো বুমেরাং হয়ে। পুরো ম্যাচে কখনোই খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজে ফিল্ডিং। শুরুতে গিল আর কোহলির পর শেষে ঝড় তুলেছেন রানখরায় থাকা শ্রেয়াশ আইয়ার। তিনজনের হাফ সেঞ্চুরির সুবাদে ভারতের স্কোর ৩৫৭ রান।
ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মার উইকেট যেন ঝড়ের আগে খানিক স্বস্তি দিয়েছে শ্রীলঙ্কাকে। এরপর থেকে শুধুই হতাশা। মাঝে বিরাট কোহলির ক্যাচ নেওয়ার সুযোগ ছিল। তবে সেটা নিতে পারেননি বোলার দুশমান্থ চামিরা। এরপর যেন একেবারেই চেপে বসেন ভারতের দুই ব্যাটার। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ১৮৯ রান।
আমাদেরকাগজ / এইচকে






















