স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এই বিশ্বকাপেই দুইবার লিখা হয়ে গেলো। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। সেটি হয়ে গিয়েছিল বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।
আজ বুধবার, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সেই রেকর্ড ভেঙে দিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি হাঁকালেন অসি অলরাউন্ডার।
গ্লেন ম্যাক্সওয়েল-৪০ বল
এইডেন মার্করাম-৪৯ বল
কেভিন ও ব্রায়ান -৫০ বল
গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল
এবি ডি ভিলিয়ার্স -৫২ বল
আমাদেরকাগজ / এইচকে






















