খেলাধুলা ২৩ অক্টোবর, ২০২৩ ১১:২৪

শুভ জন্মদিন ‘ফুটবল রাজা’ পেলে

খেলাধুলা ডেস্ক: আজকের দিনটি যেমন শরণীয় তেমনি বেদনা দায়ক ব্রাজিলের ফুটবল ইতিহাসে। ফুটবল প্রতিভা দিয়ে বিশ্বের বুকে আলো ছড়িয়ে বিশ্ব আলোড়ন। তিনি আবার ফুটবলের এই রাজাও। বলছি ফুটবল জগতের আরেক কিংবদন্তী ফুটবলার পেলের কথা। আজ তার ৮৩তম জন্মদিন বার্ষিকী। 

ফুটবলের নিয়ে কথা উঠলে যার নাম আগে উঠে আসে তা হলো পেলে'র।  যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তা হলো পেলে। 

ফুটবল তো বটেই, ক্রীড়াজগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। ছোট বেলায় তার লড়াই ছিল দারিদ্র্যতার সঙ্গে। তবে ফুটবল প্রতিভা দিয়ে বিশ্বের বুকে আলো ছড়িয়ে ছড়িয়েছেন ফুটবলের এই রাজা। ফুটবল বিশ্বমঞ্চে রথী-মহারথীদের ভিড়ে সর্বকালের সেরা হিসেবে তাকেই বিবেচনা করা হয়। গেল বছর পরপারে পাড়ি জমানো এই ফুটবল কিংবদন্তির ৮৩তম জন্মদিন আজ।

বাল্যকাল থেকেই ফুটবল সম্রাটকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। যথেষ্ট কষ্ট পোহাতে হয়েছে। তবুও ফুটবল আঁকড়ে ছিলেন। একটি ফুটবল ছিল নিত্যসঙ্গী। রক্তে মিশে ছিল ফুটবল। খেলাটির প্রতি তার ভালোবাসা থাকাটাও স্বাভাবিক।

কারণ, বাবা ছিলেন তখনকার শীর্ষস্থানীয় ক্লাব ‘ফ্লুমিনেসের’ ফুটবলার। তার নাম জোয়াও রামোস দ্য নাসিমেন্তো। যিনি ‘ডনডিনহো’ নামেই বেশি পরিচিত। পেলের মায়ের নাম ডোনা সেলেন্তেস আরেন্তেস।

মাত্র ১৬ বছর বয়সেই পেলের জাতীয় দলে অভিষেক হয়। প্রথম ম্যাচ খেলেন চিরশত্রু আর্জেন্টিনার বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিল পরাজিত হয় ২-১ গোলে। অভিষেক ম্যাচেই গোল পান পেলে। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে করেন ৫ গোল।

উল্লেখ্য, ‘ফুটবল রাজা’ পেলে ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

আমাদেরকাগজ/এমটি