ডেস্ক রিপোর্ট
নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে একটুর জন্য হোয়াইটওয়াশের সুযোগ হাত ছাড়া করলো টাইগার যুবারা। প্রথম ৩ ওয়ানডে জিতে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করার পর, চতুর্থ ম্যাচে কিউইদের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সিরিজ জুড়ে উজ্জ্বল টাইগার ব্যাটিং। এম্যাচেও সেই ধারাবাহিকতা ছিল। দুই ওপেনার তানজিদ ও ইমন তুলে নেন ফিফটি। মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ও আকবর আলীও পান রানের দেখা।
সর্বোচ্চ ৭৩ রান হৃদয়ের। আর বাংলাদেশ করে ২৯৫ রান। জবাবে শুরুতেই ওপেনার ভিশাকাকে হারায় নিউজিল্যান্ড। আরেক ওপেনার হোয়াইট ৪৫ রান করে গালিবের বলে সাজঘরে ফেরেন। এরপর লেলমানের ৭৬ আর অধিনায়ক টাসকফের ৬৬ রানে ভর করে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।






















