খেলাধুলা ১৯ অক্টোবর, ২০২৩ ০৪:৩৩

শান্তর পর মিরাজের বিদায়

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চতুর্থ ম্যাচে অধিনায়ক শান্ত ক্রিজে থিতু হতে পারলেন না । সর্তক শুরু করলেও কাটা পড়েন রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। ১৭ বলে ৮ রানেই থামতে হলো তাকে। এতে কিছুটা চাপেই পড়েছে লাল-সবুজেরা। তবে শান্তর ফেরার পরপরই ফিফটি তুলে নিয়েছেন ওপেনার লিটন। ৬২ বলে ক্যারিয়ারের ১২তম ফিফটি হাঁকিয়েছেন লিটন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি হাঁকানোর পরই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার তানজিদ। এ ওপেনার আউট হওয়ার পর ১৪ বলে এসেছে ৫ রান। ক্রিজে থিতু হতে সময় নিচ্ছেন শান্ত। অন্যপ্রান্তে সতর্ক লিটন। তবে ইনিংসের ১৭ দশমিক ২ ওভারেই ১০০ রান ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।

ক্যারিয়ারে শুরুটা মোটেই তার ভালো হয়নি। একের পর এক ম্যাচে কাটা পড়েন ব্যর্থতার বৃত্তে। অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পেলেন এ ওপেনার। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪১ বলে ঝোড়ো ফিফটি হাঁকান তিনি। তবে ৩ ছক্কা ও ৫ চারে ফিফটি তুলে নেওয়ার পর ব্যক্তিগত ৫১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকালেন তানজিদ। শার্দুল ঠাকুরের বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এ ওপেনার। এতে খেলেছেন ৪১ বল।


আমাদেরকাগজ / এইচকে