ডেস্ক রিপোর্ট
লাহোরে আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের হাতে। অন্যদিকে ধারাবাহিকতা বজায় রেখে শেষ ম্যাচ জিতে ঘরে ফিরতে চায় শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সন্ধ্যা সাড়ে ৭টায়।
এ বছর ছয় টি-টোয়েন্টির একটি জিতেছে র্যাকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান। দ্বিতীয় সারির শ্রীলঙ্কার কাছে সিরিজ হারে প্রশ্নের মুখে সারফ্রাজদের টেম্পারমেন্ট। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে দুই ম্যাচ, মান রাখতে পারেনি বোলিং আক্রমণও। দুই ম্যাচে শূন্যতে আউট হওয়া উমর আকমল জায়গা হারাচ্ছেন। ব্যর্থ আহমেদ শেহজাদকেও বাইরে রাখার চিন্তা আছে। সেক্ষেত্রে সুযোগ পাবেন হারিস সোহেল ও মোহাম্মদ নওয়াজ।
অন্যদিকে সিরিজ জিতে চমক দিয়েছে শ্রীলঙ্কা। রাজাপাকশের ঝোড়ো ব্যাটিং আর হাসারাঙ্গা-উদানার দুর্দান্ত বোলিং নির্ভার রাখছে লঙ্কানদের।






















