খেলাধুলা ৭ অক্টোবর, ২০২৩ ০৯:০৬

মাঠে নামবে টাইগার, বিশ্বকাপের প্রথম আসরে প্রতিপক্ষ আজ আফগানিস্তান 

আমাদের কাগজ ডেস্ক : ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে শুরুর দিন আজ। প্রথম দিনের মিশনে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে প্রথম দিন দেখা মিলবে আফগানিস্তানকে। এই দিন বেলা ১১টায় মুখোমুখি হবে সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহিদির দল। 

বিশ্বকাপের মঞ্চে প্রথম পরীক্ষা আফগানিস্তান হলেও বাংলাদেশের চোখ আরো দূরে। নিজেদের সপ্তম বিশ্বকাপে এবার সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গেছে টাইগাররা। 

এর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেন, ‘ভালো বিশ্বকাপ কাটানো, ম্যাচ জেতা আমার লক্ষ্য। আমাদের লক্ষ্য সেমিফাইনালে।’

আইসিসির বিশ্বকাপ সুপার লিগে চমক দেখিয়ে ২৪ ম্যাচে ১৫ জয় নিয়ে ১৪ দলের মধ্যে তিন নম্বরে ছিল টাইগাররা। তাই বিশ্বকাপের সেমিতে খেলার বড় আশা করতেই পারে মিরাজ-শান্তরা।

এবার বিশ্বকাপের মূল পর্বে বেশ দাপটের সঙ্গেই উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। 

এবার মাঠের বাইরের আলোচনাকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে ভালো শুরুর প্রত্যয়ে প্রস্তুত লাল-সবুজেরা। যদিও সেই তুলনায় প্রস্তুতিটা মোটেই ভালো হয়নি সাকিব আল হাসানের দলের। বিশ্বমঞ্চে অভিযানের আগে-পরে নানান বিতর্কের মধ্য দিয়ে গেছে তারা।

আজকের ম্যাচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সারাসরি দেখা যাবে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ধর্মশালায় তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ও ওমানের বিপক্ষে জিতলেও বৃষ্টিতে পণ্ড হয় আয়ারল্যান্ড ম্যাচ।

আমাদেরকাগজ/(এমটি)