খেলাধুলা ৮ অক্টোবর, ২০১৯ ১০:৪১

চলতি মৌসুমে চাকরি হারিয়েছেন ৯ কোচ

ডেস্ক রিপ

ইপিএলে এই পর্যন্ত মাঠে গরিয়েছে আট রাউন্ডের খেলা। এরই মধ্যে চাকরি হারিয়েছেন সল ক্যাম্পবেল-নিল হ্যারিসের মত অভিজ্ঞ কোচেরা। চলতি মৌসুমে সব কিছু মিলিয়ে ইংলিশ ফুটবলে চাকরি হারানো কোচের সংখ্যা কম নয়।

শঙ্কায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশেয়ার।আজ যে রাজা, কালই হয়তো তাকে ছুটতে হচ্ছে নতুন চাকরির সন্ধানে। ফুটবলে শেষ বলে যেন কিছু নেই। সবচেয়ে বেশি তোপ-কোপ কোচদের হট সিটে।

ক্যারিয়ার হিসেবে কোচিং হয়তো আকর্ষণীয় সম্মান-পারিশ্রমিকের কারণে কিন্তু সেটা দীর্ঘমেয়াদি-নিশ্চিত কিছু নয়। কোচদের দুর্দশা আরো স্পষ্ট পরিসংখ্যানে। ইংলিশ ফুটবলে মাত্র শুরু মৌসুম এরই প্রিমিয়ার লিগ-চ্যাম্পিয়নশিপ সব মিলিয়ে চাকরি হারিয়েছেন ৯ কোচ।

সল ক্যাম্পবেলকে দিয়ে শুরু এরপর চাকরি হারিয়েছেন হাডার্সফিল্ডের জা সুওয়ার্ট, ওয়াটফোর্ডের জাভি গার্সিয়া, বোল্টনের ফিল পার্কিনসন তালিকায় সবশেষ সংযোজন মিলওয়াল এফসি কোচ নিল হ্যারিস।

চাকরি হারাতে পারেন- এমন পাইপলাইনে সবচেয়ে বড় নাম ওলে গানার সুলশেয়ার। ইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নাম্বার অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৭ দশমিক পাঁচ উইন রেশিও নিয়ে ডেভ সেক্সটনের পর সবচেয়ে বাজে ইউনাইটেড ম্যানেজারের লজ্জা সুলশেয়ারের।

রেলিগেশন জোনের ঠিক ওপরে বসে সুলশেয়ার হয়তো ভাবছেন তাঁর অবিশ্বাস্য পতন নিয়ে। জোসে মরিনিয়োর কাছ থেকে দায়িত্ব নিয়ে ১৭ ম্যাচে মাত্র ১ হার ৮২ দশমিক তিন পাঁচ শতাংশ জয়ের তৃপ্তি মিলিয়ে গেছে নতুন মৌসুমের শুরুতেই। সবশেষ ম্যাচে নিউক্যাসলের কাছে হার ১-০ ব্যবধানে।

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওলে গানার সুলশেয়ার বলেন, সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থি আমি। আমরা জিততে পারছিনা। এটা হতাশার। চোটের অজুহাত দেখাবোনা। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী মনে হচ্ছেনা। এখান থেকে ঘুরে দাঁড়ানো আসলেই কঠিন।

চাকরি হিসেবে ফুটবল কোচিংয়ে অনিশ্চয়তা এখন রীতিমত গবেষণার বিষয়। বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটের সাথে মানিয়ে নিতে পারেননা অনেকে। প্রযুক্তির ব্যবহারে কঠিন হয়ে যাচ্ছে শক্তির জায়গা গোপন রাখা।

আজকের গোপন অস্ত্র পুরনো হয়ে যাচ্ছে পরদিনই। কঠিন এই চ্যালেঞ্জ সামলানোর উপায় তবে কি। নির্দিষ্ট কোন সমাধান দিতে পারছেননা কেউ। তবে ডিয়েগো ম্যারাডোনার কৌশল মনে ধরেছে অনেকের। ফুটবল কোচিংয়ের অনিশ্চিত জগতে উপভোগই হয়তো শ্রেষ্ঠ পন্থা।