খেলাধুলা ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২১

বিশ্বকাপ দলে দেখা মিলবে না তামিমের!

আমাদের কাগজ ডেস্ক : আর্ন্তজাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা বা বর্তমান (পার্লামেন্ট মেম্বার) সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে উঠে আসে তামিম। তবে বিশ্বকাপের প্রস্তুতিও ঠিকঠাক যাচ্ছিল সাবেক এই ওয়ানডে অধিনায়কের। 

কিন্তু আজ ঘোষিত বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বিস্ফোরক খবর হতে পারে, সেই দলে তামিম ইকবালের অনুপস্থিতি। কারণ তাঁর ‘চোট’ ঘিরে জমে ওঠা দুঃশ্চিন্তার শাখাপ্রশাখা! এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর তামিম ইকবাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, তিনি এখনো শতভাগ ফিট নন। কোমরের পেশি জমাট বেধে আছে। 

সেই ম্যাচে প্রথমে ফিল্ডিং এবং ৪৪ রানের ইনিংস খেলার ধকলের পর তামিম নির্বাচকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘নির্বাচকদের বলব আমাকে দলে নিলে এই বিষয়টি যেন বিবেচনায় রাখেন।’ সেই বিষয়টি ইঞ্জেকশন নিয়ে কমানো কোমরের ব্যথা। সেই ব্যথা যে কোনো সময় আসতে পারে, আবার পুরো বিশ্বকাপ নির্বিঘ্নে খেলেও ফেলতে পারেন তামিম।

তবে সেই ঝুঁকি সম্ভবত নিবে না টিম ম্যানেজমেন্টের বরাতে নির্বাচক কমিটি। আজ দুপুরে এক নির্বাচককে তামিমের থাকা না থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা মিটিং করছি।’ যদিও বিশ্বকাপের দল গোছগাছ আগেই শেষ বলে জানা গেছে। এর একটু আগে এবারের বিশ্বকাপ দল ‘ডিজিটাল’ মাধ্যমে জানানো হবে, দুপুরে ক্ষুদে বার্তায় এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তারমানে, বড় কোনো খবরের কারণে হাজারো প্রশ্নের সামনে নির্বাচকদের ফেলতে চাচ্ছে না বিসিবি।

প্রথম বাংলাদেশী হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন তামিম। তামিমের বাবাও ছিলেন ফুটবলার ও ক্রিকেটার। 

আমাদেরকাগজ/এমটি