স্পোর্টস ডেস্ক: রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ইতিবাচক ব্যাট করছিলেন দুই তামিম। কিন্তু হুট করেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এবার ফিরলেন তামিম ইকবাল। তাতেই বিপদে পড়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান।
এখন ৩৯ রানে মাহমুদউল্লাহ ও ৫ রানে শেখ মাহেদি ব্যাট করছেন।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলনেতা লকি ফার্গুসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। শূন্যরানে ফেরেন কিউই ওপেনার উইল ইয়াং। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ফিন অ্যালেনও। তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। দুই ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
অভিষিক্ত খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১৪ রান করেন চাদ বোয়েস। শুরুর চাপ সামলে নেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৬১ বলে ৪৯ রানে ফেরেন নিকোলস। পরের উইকেটে খেলতে নেমে ১০ রান করেন রাচিন রবীন্দ্রো।
আমাদেরকাগজ/এইচএম



















