খেলাধুলা ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫০

চার উইকেট হারিয়ে চাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৫৫ রানে লক্ষ্যে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। নামার শুরুতে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর তিনে নামা তানজিদ তামিম ও চারে নামা সৌম্য সরকার ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন তাওহীদ হৃদয়ও। ওপেনার তামিমের সঙ্গে দলকে টানার ভার এখন মাহমুদউল্লাহর।

বাংলাদেশ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রানে ব্যাট করছে। তামিম ইকবাল ৪২ রানে ব্যাট করছেন। তার সঙ্গী রিয়াদ। লিটন ১৬ বলে ৬ রান করে ফিরেছেন। এরপর তানজিদ আউট হয়েছেন তিন চারের শটে ১৬ রান করে। সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন। হৃদয়ের ব্যাট থেকে দল মাত্র ৪ রান পেয়েছে। 

এর আগে চার বল থাকতে নিউজিল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়েছে। ৩৬ রানে ৩ উইকেট হারালেও মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটে ভালো পুঁজি পেয়েছে। 

দলটির হয়ে চারে নামা হেনরি নিকোলস ৪৯ রান করেছেন। পাঁচে নামা টম ব্লান্ডেল দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে আউট হয়েছেন। লোয়ারে ম্যাককনচি ২০, জেমিনসন ২০ ও ইশ শোধি ৩৫ রানের ইনিংস খেলেছেন।

আমাদেরকাগজ/এইচএম