খেলাধুলা ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:১২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রথম উইকেট এনে দিলেন হাসান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এদিনে ইনিংসের প্রথম ওভারেই পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। 

জানা যায়, টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ে ব্যাকফুটে আছে বাংলাদেশ। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে সাকিব বাহিনী। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। আরটিভি নিউজের লাইভ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত বাংলাদেশের ১ উইকেট ও ৯ ওভার ৪৮ রান করেছে শ্রীলংকা। 

উল্লেখ্য, দিন তারিখ অনুযায়ী আজ( শনিবার) বেলা ৩.৩০ এ শুরু হয় ম্যাচটি 


শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।


বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামিম পাটওয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।


আমাদেরকাগজ/এমটি