খেলাধুলা ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৩৭

দুইশোর আগেই অলআউট টাইগাররা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে  ১৯৩ রানে গুটিয়ে দিল পাকিস্তান । সাকিব ও মুশফিকের লড়াইয়ে এক সময় মনে হয়েছিল লড়াকু পুঁজি পাবে বাংলাদেশ। কিন্তু তাদের একশ রানের জুটি ভাঙার পর টপাটপ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯৩ রানে অলআউট বাংলাদেশ।

হারিস রউফ বোলিংয়ে ফিরে ফেরান মুশফিককে। তার লেন্থ বল এগিয়ে এসে উড়াতে গিয়ে মুশফিকের ব‌্যাটের কানায় লেগে উইকেটের পেছনে। রিজওয়ান ঠিকঠাক ক‌্যাচ নিয়ে ফেরান বাংলাদেশের ব‌্যাটসম‌্যানকে। ৮৭ বলে ৬৪ রানে থেমে যায় মুশফিকের ইনিংস। যেখানে ছিল ৫ বাউন্ডারি। পরের বলে হারিসের চতুর্থ শিকার হন তাসকিন আহমেদ। প্রায় একই রকম ডেলিভারীতে ব‌্যাট চালিয়ে কট বিহাইন্ড হন তাসকিন। 

ফিরলেন শামীম
শাহীদ শাহ আফ্রিদিকে ফাইন লেগ দিয়ে বিশাল ছক্কা উড়িয়ে বড় কিছুর আভাস দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। কিন্তু ওই আভাসেই থেমেছে তার ইনিংস। পরের ওভারে স্পিনার ইফতেখার আহমেদকে উড়াতে গিয়ে মিড উইকেটে ক‌্যাচ দেন। ২৩ বলে ১৬ রান করে আউট হন শামীম। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান আফিফ হোসেন। 

মুশফিকের ৪৬তম ফিফটি
সাকিবের সঙ্গে দারুণ জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেছেন মুশফিকুর রহিমও। তার পুরস্কারও পেলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। মনোযোগী ব‌্যাটিংয়ে মুশফিক পেয়েছেন ৪৬তম ফিফটি। ৭১ বলে ৪ চারে এ ইনিংসটি সাজিয়েছেন তিনি। ধীর গতির হলেও তার ইনিংসটি ছিল যথেষ্টা কার্যকরী। আপাতত তার ক্রিজে থাকা সবচেয়ে বেশি জরুরী। মুশফিক শেষ পর্যন্ত ক্রিজে থাকলে লড়াকু স্কোর পাবে বাংলাদেশ।


পরিসংখ‌্যান
ওয়ানডে ক্রিকেটে পঞ্চম উইকেটে সবচেয়ে বেশি শতরানের জুটি
মাহেন্দ্র সিং ধোনী ও সুরেশ রায়না ৬
মাহেন্দ্র সিং ধোনী ও যুবরাজ সিং ৬
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ৫

শতরানের জুটির পর পথ ভুললেন সাকিব
মুশফিকুর রহিমের সঙ্গে কাটায় কাটায় একশ রানের জুটি গড়লেন সাকিব আল হাসান। যা ছিল তাদের পঞ্চম শতরানের জুটি। দলকে বিপদ থেকে উদ্ধার করে সাবলীল ব‌্যাটিংয়ে সাকিব নিজেও পেয়ে যান ব‌্যক্তিগত ফিফটি। ২২ গজে দারুণ ব‌্যাটিং করতে থাকা এ ব‌্যাটসম‌্যান এরপরই পথ ভুললেন।

পেসার ফাহিম আশরাফের বাউন্ডার পুল করতে গিয়ে মিড উইকেটে সীমানায় ক‌্যাচ দেন সাকিব। সেখানে ফখর জামান রানিং ক‌্যাচ নিয়ে বিদায় করেন বাংলাদেশের অধিনায়ককে। ৫৭ বলে ৭ চারে ৫৩ রানের ইনিংসটি খেলেন সাকিব। তাদের জুটির একশ রান এসেছিল ১১৯ বলে। ১৪৭ রানে বাংলাদেশ হারাল পঞ্চম উইকেট।