খেলাধুলা ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১৯

শ্রীলঙ্কা ছেড়ে আজই পাকিস্তানে যাচ্ছে টাইগাররা

ইন্টারনেট

ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক : এশিয়া কাপের মিশন শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোরে খেলার স্বপ্ন কঠিন হয়ে গেছে। সুপার ফোরের টিকিট পেতে হলে নানা রকমের সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে সাকিব আল হাসানের দল। এই সমীকরণের প্রথম শর্ত, পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে।

এবার দেখার পালা লঙ্কানদের সাথে হারের ফলে টাইগারদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেনো মোড় আসে কিনা? 

জানা যায়, প্রথম হাতেঘড়িতে হারের কারণে সুপার ফোরে খেলার স্বপ্ন কঠিন হয়ে গেছে।
 
আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে। তাই পাকিস্তানে যেতে ক্যান্ডি থেকে বাসে করে কলম্বোয় পৌঁছেছে টাইগাররা। সেখান থেকে বিকাল ৪ টার চাটার্ড ফ্লাইটে লাহোরের উদ্দেশে রওয়ানা দেবেন সাকিব-মুশফিকরা।

প্রসঙ্গত, গতকাল পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় সাকিবের দল। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারালেও ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই বন্দরে তরী ভেড়ায় লঙ্কানরা।

তাই এখন সমর্থকদের মনে প্রশ্ন জাগছে, আফগানিস্তানের বিপক্ষে জিতলেই কি শেষ রক্ষা হবে বাংলাদেশের? যদিও রশিদ খানদের বিপক্ষে জিতলেও পার হতে হবে অনেক ‘যদি-কিন্তু’র বাঁধা। কারণ ‘বি’ গ্রুপ থেকে সেরা চারে যেতে হলে আফগানদের হারানোই শুধু যথেষ্ট নয়, অনেক বড় ব্যবধানে জয়ও প্রয়োজন হবে।

আমাদেরকাগজ/এমটি