স্পোর্টস ডেস্ক : দুই ওপেনারের পর অধিনায়ক সাকিবের বিদায়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। তবে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের জুটিতে কিছুটা স্বস্তি ফিরেছিল টাইগার শিবিরে।
এরপর দুজনের জুটিতে ৫০ রান ওঠার পর ব্যক্তিগত ফিফটি তুলে নেন শান্তও। কিন্তু এরপর আর স্থায়ী হতে পারেনি এই জুটি। লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন তাওহিদ। তবে দলীয় একশো ছাড়িয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান। অভিষিক্ত তানজিদ হাসান তামিম ০, মোহাম্মদ নাইম ১৬, সাকিব আল হাসান ৫ রানের পর তাওহীদ হৃদয় ২০ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ক্রিজে নাজমুল শান্ত ৬৪ ও নতুন ব্যাটার মুশফিকুর রহিম ১২ রানে ব্যাট হাতে লড়াই করছেন।
আমাদেরকাগজ / এইচকে






















