খেলাধুলা ৩০ আগস্ট, ২০২৩ ০৭:৩৭

এশিয়া কাপ ২০২৩

বাবর-ইফতিখারের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় 

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের অভিষেক ম্যাচেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । নেপালের বোলারদের ইনিংসের শুরু থেকেই চেপে ধরা বোলিংয়ের পাশাপাশি ৬ ওভারেই ২৫ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। নেপালের বোলারদের সে সময় সামনা করতে খাবি খাচ্ছিলেন পাকিস্তানের ব্যাটাররা, তাতে শঙ্কা দেখা দিয়েছিল অল্পতেই আটকে যাওয়ার।

কিন্তু ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি বাবর আজমের দায়িত্বশীল ও ইফতিখার আহমেদের টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিংয়ের সুবাদে বদলে ফেলে দৃশ্যপট। অল্পতেই আটকে যাওয়ার শঙ্কায় থাকা দলটি নেপালের সামনে দাঁড় করে রান পাহাড়।

বাবরের ১৫১ আর ইফতিখারের হার না মানা ১০৯ রানের অতিমানবীয় ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নেপালের সামনে ৩৪২ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় পাকিস্তান।

আমাদেরকাগজ / এইচকে