খেলাধুলা ১৬ জুলাই, ২০২৩ ০৭:০১

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে গেছে আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। এই অবস্থায় বৃষ্টি বাধায় বন্ধ বাংলাদেশ-আফগান লড়াই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। 

সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে আফগানদের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের সুযোগ

বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকা এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। ওপেনার রনি তালুকদারের জায়গায় খেলছেন আফিফ হোসেন। পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। আফগানিস্তানের একাদশে ঢুকেছেন পেসার ওফাদার মোহাম্মদ। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।  

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।


আমাদেরকাগজ/এইচএম