স্পোর্টস ডেস্ক: নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটে সহজ জয়ের পথে ছুটছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান।
আফগানদের ছুড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। এর মধ্যে নাঈম তো ৮ বল মোকাবিলা করলেও রানের খাতাই খুলতে পারেননি। বোল্ড বিদায় নিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকির বলে। এর আগের ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন নাঈম, করেছিলেন মাত্র ৯ রান।
নাঈমের পর ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তও। সিরিজের প্রথম ম্যাচে ১২ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১ রান করেছিলেন তিনি। এবার ফিরেছেন ১১ রান করে, ফারুকির দ্বিতীয় শিকার হয়ে। শান্তকেও বোল্ড করে বিদায় করেছেন ফারুকি। এরপর অবশ্য ম্যাচ বাংলাদেশের দিকে হেলে পড়ে। উইকেট পতন ঠেকিয়ে সাকিব ও লিটন দারুণভাবে রানের চাকা সচল রাখেন।
এর আগে ধবলধোলাই এড়ানোর ম্যাচে আফগান ব্যাটিং লাইনআপকে অল্পতেই গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। এছাড়া বাকি বোলাররাও সহযোগিতা করেছেন দারুণভাবে। শেষ ওয়ানডেতে তাই জয়ের জন্য ১২৭ রানের সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
আমাদেরকাগজ/এইচএম






















