খেলাধুলা ৮ জুলাই, ২০২৩ ০৭:৪২

৩ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিরিজ বাঁচানোর ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে সফরকারীরা। দলটির হয়ে শতক হাঁকান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

৩৩২ রানের লক্ষ্য নিয়ে জবাব দিতে নেমে শুরুতে ফিরে গেছে বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটার। 

বাংলাদেশ ৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান।

শুরুতে ওপেনার ও অধিনায়ক লিটন দাস তিন চারের শটে ১৩ রান করে ফিরেছেন। এরপর তিনে নামা নাজমুল শান্ত ১ রান করে বোল্ড হন। তামিমের জায়গায় একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখ ২১ বল খেলে ৯ রান করে আউট হয়েছেন।

এর আগে দেশকে তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে রান এনে দিতে সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ  ও ইব্রাহিম জাদরান। তারা রেকর্ড ২৫৬ রানের জুটিও গড়েন। গুরবাজ খেলেন ১২৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস। ১৩টি চার ও আটটি ছক্কা হাঁকান এই ব্যাটার। ইব্রাহিমের ব্যাট থেকে আসে পুরোপুরি ১০০ রান।

বাংলাদেশ দলের হয়ে দুই স্পিনার সাকিব ও মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। পেসার মুস্তাফিজ ও হাসান মাহমুদ নিয়েছেন দুটি করে উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। সকলেই ছিলেন বেশ খরুচে।


আমাদেরকাগজ/এইচএম