খেলাধুলা ৬ জুলাই, ২০২৩ ০৬:৪২

তামিম ইস্যুতে যা বললো আইসিসি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবরেই ভারতের মাটিতে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বাকি মাত্র ৩ মাস। ঠিক এই মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে অভিহিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সঙ্গে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিংয়ের ভিডিওটি আপলোড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ১৩তম আসরের আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম। বাংলাদেশের নিয়মিত খেলোয়াড় তিনি। তার হঠাৎ চলে যাওয়া জাতীয় দলের জন্য ধাক্কা।

উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

আমাদেরকাগজ/এইচএম