স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের খেলাপ্রেমী মানুষের কাছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আকাঙ্খা। সেই বাড়তি উত্তেজনা দিতে রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে শিরোপা নির্ধারন করতে আজ মাঠে নামছে দুইদল।
সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত দুইটা মাঠে নামবে এই দুই দল। এর আগে, নিজেদের সর্বশেষ ম্যাচ সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফানাইলে উঠে সেলেসাও যুবরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়ে ফাইনালে উঠে আলবিসেলেস্তে যুবরা।
এদিকে অতীত পরিসংখ্যানে এবার নিয়ে তিন বারের আসরের এগিয়ে ব্রাজিল যুবরা।
আমাদেরকাগজ/এইচএম






















