খেলাধুলা ২০ জুন, ২০২৩ ০৭:৫০

অ্যাশেজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া শেষ দিনের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চকর এক দিনের প্রত্যাশায় ছিল এজবাস্টন। ইংল্যান্ড ৭ উইকেট নিয়ে অ্যাশেজে এগিয়ে যাবে, নাকি অস্ট্রেলিয়া করে ফেলবে ১৭৪ রান। কিন্তু সেই রোমাঞ্চে পানি ঢেলে দেয় বার্মিংহামের বৃষ্টি। তাতে ভেসে গেছে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনের প্রথম সেশনটা। আগে লাঞ্চ দিয়ে দেয়া হয়। 

যদি পারা যায় নির্ধারিত সময়ের দুঘণ্টা ১০ মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় ৬:১০ মিনিটে শুরুর কথা ভেবেছিল আম্পায়াররা। কিন্তু তাও হয়নি। আরো ১ ঘণ্টা চলে যায় মাঠ শুকিয়ে খেলা শুরু হতে। সন্ধ্যা ৭:১৫ মিনিটে শুরু হয়েছে এজবাস্টন টেস্টের শেষ দিনের খেলা।

৬৭ ওভার খেলানোর কথা বলেছেন আম্পায়ানরা। যদি এর বেশি করে ফেলতে পারে ইংল্যান্ড, তারপর স্থানীয় সময় ৭টা পর্যন্ত চলতে পারে। বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত।

আমাদেরকাগজ / এইচকে