খেলাধুলা ৪ জুন, ২০২৩ ০৬:১৫

আফগানিস্তান টেস্টে অধিনায়ক লিটন, নতুন মুখ ২

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। 

বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ,  এবাদত হোসেন, খালেদ আহমেদ। 

এছাড়া আফগানদের বিপক্ষে টেস্ট দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি হাঁকান তিনি। তবে ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে আর খেলা হয়নি তার।

এছাড়া অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে ফিরেছেন।


আমাদেরকাগজ / এইচকে