খেলাধুলা ৭ মে, ২০২৩ ০৬:২৯

বাবরের ১৮ সেঞ্চুরির ১৪টিতে জিতেছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি করেছেন তিনি। এর মাঝে ১৪টিতেই জিতেছে তার দল! ওয়ানডে ক্রিকেটে বাবর আজমের সাফল্যই বলে দিচ্ছে দল তার উপর কতটা নির্ভর করে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও দারুণ ছন্দে আছেন বাবর। প্রথম চার ম্যাচে করেছেন দুই ফিফটি আর এক সেঞ্চুরি। ক্যারিয়ারের ১৮টি সেঞ্চুরির মাঝে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিই এখনও পর্যন্ত বাবরের কাছে সেরা। 

বাবর বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরি স্মরণীয়। কারণ সেই ম্যাচে ওদের কম রানে আটকে রাখতে পেরেছিলাম। পরে বৃষ্টির জন্যে স্পিনাররা সাহায্য পেতে থাকে। তখন আমি বেশ সমস্যায় পড়ে গিয়েছিলাম।'

সেই পরিস্থিতি থেকে ম্যাচ বের করার সংগ্রাম নিয়ে বাবর আরও বলেন, 'ওই পরিস্থিতি থেকে আমি আর হারিস (রউফ) জুটি (১২৭ রানের জুটি) গড়ার চেষ্টা করি। সেখানেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। স্পিনারদের বিপক্ষে টেস্ট ম্যাচের মতো ব্যাট করছিলাম। আক্রমণ করছিলাম পেসারদের। ওদের কাছে একজনই স্পিনার ছিল (মিচেল স্যান্টনার)। তাই সেই ওভারগুলিতে ৪-৬ রান করে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু পেসারদের বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। তাই পেসারদের আক্রমণ করি এবং সাফল্য পাই।'

আমাদেরকাগজ / এইচকে