খেলাধুলা ৭ এপ্রিল, ২০২৩ ১২:২৬

জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিন (শুক্রবার) মাঠে নেমেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ঢাকা টেস্টে চতুর্থ দিনের শুরুতেই আইরিশদের ২ উইকেট দ্রুত তুলে নিয়েছিলেন পেসার এবাদত হোসেন। এতে জয়ের লক্ষ্যটা ১৩৮ রানেই আটকে ফেলে বাংলাদেশ। রান তাড়ায় আগ্রাসী শুরু করে ২ উইকেট হারালেও জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। জিততে হলে আর মাত্র ৪৯ রান করতে হবে সাকিব বাহিনীর। উইকেটে আছেন তামিম-মুশফিক জুটি।


বিস্তারিত আসছে...

আমাদেরকাগজ/ এইচকে