স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটের আইন সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন । বুধবার, ৫ এপ্রিল নতুন করে ১৭ জন ক্রিকেটারকে যুক্ত করেছে এই সংস্থাটি। ক্রিকেট না খেললেও দুজনকে সম্মানসূচক সদস্যপদ দিয়েছে এমসিসি।
ইংল্যান্ড ও ভারত থেকে ৫ জন করে সাবেক ক্রিকেটার যুক্ত হয়েছে। এছাড়া জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
আজীবন সদস্যদের তালিকা-
মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া স্রুবসোলে (ইংল্যান্ড), যুবরাজ সিং (ভারত), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা) এবং রস টেলর (নিউজিল্যান্ড)।
আমাদেরকাগজ/ এইচকে






















