স্পোর্টস ডেস্ক : মুশফিকের সেঞ্চুরি ও সাকিব-মিরাজের ফিফটির্ধ্বো ইনিংসের পর সবকটি উইকেট হারিয়ে দলীয় ৩৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। তবে তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ রান।
৩৩১ রানে মুশফিক ফিরলেও দলের লিড বাড়িয়ে নিতে শেষ দিকে একাই লড়েছেন মেহেদী হাসান মিরাজ। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ৮০.৩তম ওভারে তার আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। হোয়াইটের বলে এগিয়ে এসে খেলতে গেলে স্টাম্পড হয়েছেন মিরাজ। তাতে ১৫৫ রানের লিড পাওয়া বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংস থামে ৩৬৯ রানে।
পুরোটা দিন কর্তৃত্ব করতে মূল অবদান ছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জুটির। সাকিব সেঞ্চুরি মিস করলেও সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। সাকিব ৮৭ রানে ফিরেছেন। মুশফিক ফেরার আগে করেছেন ১২৬ রান। তাছাড়া দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করতে লিটনের ৪৩, মিরাজের ৫৫ রানের ইনিংসও ভূমিকা রাখে।
১১৮ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৬৪ ও ৭১ রানে যথাক্রমে দুটি করে নিয়েছেন মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন): বাংলাদেশ- প্রথম ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯/১০ (মুশফিকুর রহিম ১২৬, সাকিব আল হাসান ৮৭, মেহেদী ৫৫, লিটন দাস ৪৩, তামিম ইকবাল ২১, মুমিনুল হক ১৭, তাইজুল ৪, শরিফুল ৪, এবাদত ০, নাজমুল হোসেন শান্ত ০)।
আয়ারল্যান্ড- প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪/১০ (হ্যারি টেক্টর ৫০, কার্টিস ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডায়ার ৩২, ম্যাকব্রাইন ১৯, অ্যান্ডি বালবির্নি ১৬, জেমস ম্যাককলাম ৭, মারে কমিন্স ৫, পিটার মুর ১; তাইজুল ৫/৫৮)।
আমাদেরকাগজ/ এইচকে






















