ক্রীড়া ডেস্ক:বেশ আয়োজন করেই মোস্তাফিজুর রহমানকে ভারতে নিয়ে গেছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজির পাঠানো চার্টার্ড বিমানে চড়েই আইপিএল খেলতে গিয়েছিলেন কাটার মাস্টার। কিন্তু তড়িঘড়ি করে বাঁহাতি পেসারকে নিয়ে গেলেও, দিল্লি তাদের প্রথম ম্যাচের একাদশে রাখেনি ফিজকে।
একাদশ তো দূরের কথা তাদের খেলোয়াড় তালিকাতেই নাম ছিল না তার! দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে দেখা গেছে মোস্তাফিজকে। আশা জেগেছিল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তিনি। কিন্তু গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষের ম্যাচেও একাদশে জায়গা হয়নি বাংলাদেশি পেসারের। দিল্লির একাদশে থাকলেন রভম্যান পাওয়েল ও অ্যানরিচ নর্তজে।
ফিজকে ছাড়া দিল্লি জয় পেয়েছে কিনা সেটি এতক্ষণে পাঠকের জেনে যাওয়ার কথা। তবে প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫০ রানে হেরেছিল দিল্লি।






















