স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনটা বেশ ভালোভাবেই কাটিয়েছে বাংলাদেশ। ৬৫ রানে আয়ারল্যান্ডের তিনটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিল টাইগার বোলাররা। কিন্তু দ্বিতীয় সেশনে আর উইকেটের দেখা পাচ্ছে না স্বাগতিকরা। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে হ্যারি টেক্টর ও কার্টিশ ক্যাম্ফার জুটি।
লাঞ্চ বিরতির পর দারুণ প্রতিরোধ গড়ে খেলতে থাকে আয়ারল্যান্ড। যার পেছনে মূল অবদান ছিল হ্যারি টেক্টরের। কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে দারুণ জুটিতে লড়াই করতে থাকেন তিনি। এই সময় তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। টেক্টরকে বোল্ড করে ৭৪ রানের এই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে টেক্টর ৯২ বলে ৫০ রান করেছেন। তাতে ছিল ৬টি চার ও ১টি ছয়।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৪৩ ওভারে ১২৩/৬ ( কার্টিস ক্যাম্ফার ৩৩*, টাকার ০*; হ্যারি টেক্টর ৫০, অ্যান্ডি বালবির্নি ১৬, জেমস ম্যাককলাম ৭, মারে কমিন্স ৫, পিটার মুর ১।
আমাদেরকাগজ/ এইচকে






















